
মালদা, নিজস্ব সংবাদদাতা:- এবার রাতের অন্ধকারে চলল বুলডোজার মালদহে । উত্তরপ্রদেশে নয়। বাংলায় চললো বুলডোজার। তাও আবার রাতের অন্ধকারে। তৃণমূল পরিচালিত পুরবোর্ড ইংরেজবাজার পুরসভার ১৯নং ওয়ার্ডের এক বেসরকারি ব্লিডিংকে ভেঙে দেওয়া চেষ্টা রাতের অন্ধকারে। এক বেসরকারি ব্লিডিং এর নীচ তলায় ছিল ১২থেকে ১৫টি দোকানঘর। হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাতের অন্ধকারে কার নির্দেশে গুড়িয়ে দেওয়া হল তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স । যদিও পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবী ব্লিডিং টি ড্যামেজ ছিল। ব্লিডিং এর মালিক আবেদন করেছিলেন। তার ভিত্তিতে পুরসভার ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করানো হয়। তারপর ব্লিডিংটি ভঙার নির্দেশ দেওয়া হয়।তবে পুরসভার ব্লিডিং ভাঙার জন্য কোন পরিকাঠামো নেই পুরসভার। তাই ব্লিডিং মালিক তার ব্লিডিং নিজেই ভেঙেছে।
তবে প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে কেন এই ব্লিডিং ভাঙার কাজ হল?পুরসভার পক্ষ থেকে ড্যামেজ নোটিস এই ব্লিডিং এ কেন ঝুলানো হল না?ব্যবসায়ীদের কেন অগ্রিম জানানো হল না এই ব্লিডিং ভাঙার বিষয়টি। ফলে ক্ষোভ তৈরী হয়েছে ব্যবসায়ীদের। কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে কার্যত মাথার ছাদ হারিয়ে পথে ব্যবসায়ীরা।












Leave a Reply