
বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে মিছিল বের করা হয় রাজনগরে৷ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইরূপ আয়োজন বলে জানা গিয়েছে৷ হাজির ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু সহ দলের একাধিক নেতা, নেত্রী, সদস্য, সমর্থকবৃন্দ প্রমুখ৷ আজ বিকেলে রাজনগর বেসিক স্কুল থেকে মিছিলটি বের হয়ে এলাকা পরিক্রমা করে৷ বর্ণাঢ্য মিছিলের শেষে রাজনগর লাইব্রেরির কাছে বক্তব্য রাখেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সুকুমার সাধু ও মহম্মদ শরিফ৷ বিধায়ক সহ অন্য বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে টাকা বৃদ্ধির বিষয় তুলে ধরেন৷ সেই সাথে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন তাঁরা৷












Leave a Reply