
হিলি, নিজস্ব সংবাদদাতা :- সীমান্তের মানুষের শুশ্রূষায় এগিয়ে এল সীমান্ত রক্ষী বাহিনী। স্বাস্থ্য পরীক্ষার শিবির করে সীমান্তের মানুষের রোগমুক্তির সঙ্গে জনসংযোগ বৃদ্ধির প্রয়াস চালাল ৭৯ ব্যাটেলিয়ন বিএসএফ। সোমবার দুপুরে হিলি থানার কাঁটাতারের ওপারের শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে শ্রীকৃষ্ণপুর ও উত্তর জামালপুর গ্রামের বাসিন্দাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে বিএসএফ। ওই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের প্রবেশ পথের লাল ফিতা কাটেন বিএসএফ ওয়েলফেয়ার কমিটির সদস্যারা। তারপরেই বাসিন্দার উদ্দেশ্যে সম্ভাষণ জ্ঞাপন করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন ব্যাটেলিয়নের কমান্ডান্ট কে থিংবাইজাম। বিএসএফের ওই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন হিলি থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য অরুণ মাহাত, পঞ্চায়েতের প্রধানের স্বামী সুজন ঘোষ প্রমুখ। বিএসএফের চিকিৎসককে স্বাস্থ্য পরীক্ষা শিবির পেয়ে শিশু থেকে বৃদ্ধ হাজার খানেক সীমান্তের মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করে। ওই শিবির থেকে সীমান্তের মানুষের জন্য হুইলচেয়ার ও স্টেচার পঞ্চায়েত প্রধানের প্রতিনিধ ও স্থানীয় পঞ্চায়েত সদস্যর হাতে তুলে দেয় বিএসএফের কমান্ডান্ট।












Leave a Reply