
হিলি-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের নওপাড়া তিওড় সমাজকল্যাণ সমিতির সভাকক্ষে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টায় এক পুস্তক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে এলাকার দুস্থ ও মেধাবী মোট ২৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে পাঠ্য ও সহায়ক পুস্তক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে এই পুস্তক বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংক। দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবী ও বঙ্গরত্ন সম্মানে ভূষিত মাননীয় অমূল্য রতন বিশ্বাস মহাশয় তাঁর গর্ভধারিণী মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই বুক ব্যাংক প্রতিষ্ঠা করেন।
এদিনের ১৮তম পুস্তক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সংগঠনের পক্ষ থেকে উত্তরীয়, পুষ্পস্তবক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা শাসক, দক্ষিণ দিনাজপুর বালা সুব্রহ্মণ্যম টি,
মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস,
হিলি ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার,
বালুরঘাট বি.এড কলেজের প্রেসিডেন্ট ড. নব কুমার দাস-সহ আরও অনেকে।
পুস্তক বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক শিবিরও অনুষ্ঠিত হয়। শিবিরে শিশু সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমাজকর্মী সূরজ দাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি মাননীয় অমূল্য রতন বিশ্বাস বলেন, এলাকার দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এই ধরনের পুস্তক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
আয়োজক: নওপাড়া তিওড় সমাজকল্যাণ সমিতি
রায়নগর, হিলি, দক্ষিণ দিনাজপুর
তারিখ: ০৮.০২.২০২৬
সময়: সকাল ১১টা
আর্থিক সহায়তা: মাননীয় অমূল্য রতন বিশ্বাস, বঙ্গরত্ন ও বিশিষ্ট সমাজসেবক












Leave a Reply