
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব উদ্যোগ বামনগোলায়।বামনগোলা তৃণমূল কংগ্রেসর ছাত্র যুব উদ্যোগে এবং বামনগোলা ব্লক তৃণমূলের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বামনগোলার বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বরসহ ইমারজেন্সি গাড়ির ব্যবস্থা করে রাখলেন।সাংবাদিক সম্মেলন করে তা সাধারণ মানুষের মধ্যে প্রচার করলেন। এ বিষয়ে তৃনমুল কংগ্রেসের ছাত্র যুব সভাপতি সুজয় সাহা জানান বামনগোলা এলাকায় চারটি পরীক্ষার সেন্টার রয়েছে,নালাগোলা হাই স্কুল, মহেশপুর হাই স্কুল, বামনগোলা হাই স্কুল এবং পাকুয়াহাট হাই স্কুল এই চারটি কেন্দ্রে পরিক্ষার নিয়ম মেনে স্কুলের বাইরে, জলছত্র ও হেল্পডেক্স সহ ছাড়াও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে আজকে করে ইমারজেন্সি গাড়ি থাকবে যাতে ছাত্রছাত্রীদের কোন অসুবিধা না হয়। ইমারজেন্সি কোন দরকার পড়লে আমাকে হেল্পলাই নাম্বার। ফোন করলে সাথে সাথে পৌঁছে যাবে আমাদের ইমারজেন্সি গাড়ি। উপস্থিত ছিলেন, বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস, বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় সাহা, বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিজবড় জয়ধর সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বে।












Leave a Reply