‘উৎসর্গ’ প্রকল্পে রক্তদান শিবির, মানবিক মুখ জঙ্গিপুর জেলা পুলিশের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আইনশৃঙ্খলা রক্ষার কঠোর কর্তব্যের পাশাপাশি মানবিকতায় নজির গড়ল জঙ্গিপুর জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ‘উৎসর্গ’ প্রকল্পের অধীনে আয়োজিত এক রক্তদান শিবিরে পুলিশকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেল। বুধবার সকালে জঙ্গিপুর ফাঁড়ি আয়োজিত এই শিবিরে জেলা পুলিশের পদস্থ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার— শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের পুলিশ সুপার অমিতকুমার সাউ, এসডিপিও প্রবীর মণ্ডল, জঙ্গিপুর ফাঁড়ির ওসি মুকুন্দ চক্রবর্তী সহ পুলিশের কর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেবল রক্তদানই নয়, এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *