শিল্প ধর্মঘটের সমর্থনে গঙ্গারামপুরে সিপিএমের মিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল ঘোষিত শিল্প ধর্মঘটের সমর্থনে বুধবার গঙ্গারামপুরে মিছিল করল সিপিএম। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। লাল পতাকা হাতে কর্মী-সমর্থকেরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন।
মিছিলটি হাইরোড বাসস্ট্যান্ড, ব্লকপাড়া, দত্তপাড়া, নিউমার্কেট সহ একাধিক এলাকা ঘুরে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। শিল্প ও শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে এদিন বিভিন্ন স্লোগান তোলেন অংশগ্রহণকারীরা। দলের পক্ষ থেকে দাবি করা হয়, শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদেই এই ধর্মঘটের সমর্থনে তারা রাস্তায় নেমেছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা অচিন্ত্য চক্রবর্তী, পার্থ সরকার এবং এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার সহ অন্যান্য নেতৃত্ব। নেতৃত্বের দাবি, আগামী দিনের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি হিসেবেই এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *