
প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানা অন্তর্গত দক্ষিণ সাঁকরাইল জং সং এলাকায়। আর মাত্র দু দিন বাকি শিব পূজার। ঠাকুর তৈরি সম্পূর্ণ এরই মাঝে হয়ে গেল বিপত্তি, পুড়ে ছাই হয়ে গেল ১১টি শিব দুর্গার মূর্তি। মাথায় হাত শিল্পীর। আগুনের লেলিহান শিখা থেকে পার্শ্ববর্তী চায়ের দোকান ও রেহাই পেল না। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঠাকুর তৈরির দোকান থেকে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। শিল্পী দীপক মাইতি দুপুরে খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন, লোকের মুখে শুনলেন দোকানে আগুন লেগেছে ছুটে এসে দেখেন দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে । খবর দেয়া হয় দমকল বাহিনীকে । আগুন লাগার খবর পেয়ে স্থানীয় প্রশাসনও চলে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল। তিনি পোটো শিল্পী এবং পার্শ্ববর্তী চায়ের দোকানে মালিককে সান্ত্বনা দেন এবং কিছু একটা ব্যবস্থা হবে এমন আশ্বাস দেন বলে জানালেন এলাকার এক ব্যবসায়ী। কাঁদতে কাঁদতে পোটো শিল্পী দীপক মাইতি জানালেন এগারোটা শিব দুর্গার প্রতিমা ছিল সম্পূর্ণ পুরে ছাই হয়ে গিয়েছে, তিনি এখন কি করবেন ভেবে পাচ্ছেন না, অপরদিকে চায়ের দোকানদার রুমা মন্ডল জানালেন তাদের এখন কি হবে? এত বড় ক্ষতি কে পূরণ করবে? দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এমনই জানালেন স্থানীয় বাসিন্দারা। কিভাবে এই ভয়াবহ আগুন লাগল তা খতিয়ে দেখছেন সাঁকরাইল থানার প্রশাসন।












Leave a Reply