ত্রিমোহিনীতে হিলি ব্লক কিষান ক্ষেতমজুর সংগঠনের ৫২ সদস্যের নতুন কমিটি ঘোষণা।

ত্রিমোহিনী, নিজস্ব সংবাদদাতা : – দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনীতে হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সংগঠনের নতুন ব্লক কমিটি ঘোষণা করা হলো। বিকেল প্রায় পাঁচটা নাগাদ অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর সংগঠনের সভাপতি শাহেনশা মোল্লা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশুতোষ সাহা, বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশোক মিত্র এবং হিলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত বিশ্বাস। হিলি ব্লক এসসি ওবিসি সেলের সভাপতি চৈতন্য সরকার। হিলি ব্লক সংখ্যালঘু ছেলের সভাপতি সাইফুল আলম রানা। পাশাপাশি তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন।
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই ৫২ সদস্যের ব্লক কমিটি গঠন করা হয়। জেলা নেতৃত্বের উপস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা ও দায়িত্ব বণ্টন করা হয়।
নতুন কমিটিতে হিলি ব্লক কিষান ক্ষেতমজুর সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সনৎ চৌধুরী এবং চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন দীপক সূত্রধর। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষা, সংগঠনকে তৃণমূল স্তরে আরও সক্রিয় করা এবং জনসংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
নতুন কমিটি ঘোষণার পর কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। নেতৃত্বের আশা, এই কমিটি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *