রামপুর স্টেশনে বালুরঘাট–শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু, উদ্যোগে সাংসদ সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের আগে গঙ্গারামপুর মহকুমার রামপুর স্টেশনে বালুরঘাট–শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু করলেন সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম ও তপনের বিধায়ক বুধরায় টূডূ। এতদিন ট্রেনটি বালুরঘাটের পর সরাসরি গঙ্গারামপুরে দাঁড়াত, এখন থেকে প্রথমে রামপুর ও পরে গঙ্গারামপুরে থামবে। শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বাড়ায় চিকিৎসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি রেলকে কেন্দ্র করে কোনও সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলেও বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *