ওল্ড মালদা ব্লক-এ পথশ্রী প্রকল্পে ৮০ লক্ষ টাকার রাস্তার শিলান্যাস।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে ওল্ড মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের বিধানগড় বুথের শিবগঞ্জ থেকে বিধানগড় পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয় ১৬০০ মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শুভ শিলান্যাস হলো নারকেল ফাটিয়ে ও পূজা অর্চনার মধ্য দিয়ে, এবং উপস্থিত গ্রামবাসীদের মধ্যে লাড্ডু খাইয়া মুখ মিষ্টি মুখ করানো হয়,

উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা, ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় সরকার, ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিনালিনী মন্ডল মাইতি, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্যা নীলিমা সেন সহ এলাকার গ্রামবাসীরা,
তবে শিবগঞ্জ গ্রামের স্থানীয় বাসিন্দা বাপ্পা সেন জানিয়েছেন আমাদের এলাকা চারিদিকে নদী তাই এখানে কোন কংক্রিট ঢালাই রাস্তা হয়নি, ঠিকাদার সংস্থা কোনদিন কাজ করতে আসিসিনি, এই কংক্রিট ঢালাই রাস্তা হওয়ার ফলে এলাকায় খুশির জোয়ার বইছে , তবে বুলবুলচন্ডী ও বিধানগড় এর মধ্য স্থলে টাঙ্গন নদীর রয়েছে কংক্রিট ব্রীজের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *