চকরামে তৃণমূলের মিছিল, ‘লক্ষীর ভান্ডার’ বৃদ্ধি ও জনমুখী প্রকল্পে জোর, বালুরঘাটে All India Trinamool Congress-এর প্রচারযাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র উদ্যোগে সমর্থন
দক্ষিণ দিনাজপুর জেলার Balurghat ব্লকের ভাটপাড়া অঞ্চলের চকরাম এলাকায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। বালুরঘাট ব্লক All India Trinamool Congress, ব্লক কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেস ও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার করেন।
মিছিল থেকে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত, ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তা এবং যুব সাথী প্রকল্পের সুবিধা বিশেষভাবে তুলে ধরা হয়। নেতৃত্বদের দাবি, রাজ্য সরকারের এসব পদক্ষেপ সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক কুমার মিত্র, জেলা কিষান খেত মজদুর সংগঠনের সভাপতি শাহেনশা মোল্লা, জেলা মহিলা সভানেত্রী স্নেহলতা হেমরম-সহ একাধিক নেতৃত্ব। সভা থেকে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে ধন্যবাদ জানিয়ে উন্নয়নের ধারা বজায় রাখার আশ্বাস দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *