
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান,পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা টু বি ব্লকের হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতীর নদীর উপরে তৈরি হলো নবনির্মিত কংক্রিটের চাতাল। বুধবার যার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়,এইদিন উদ্বোধন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্য ব্লক প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় বিশিষ্ট সমাজ সেবীরা। জানা গিয়েছে এর ফলে ১০ নম্বর জোগাড়ডাঙ্গা ও ৯ নম্বর পিয়াশালা অঞ্চলের মানুষ উপকৃত হবেন যাতায়াতের ক্ষেত্রে। তবে স্থানীয় মানুষজন এতে খুশি হলেও বর্ষাকালের কথা মাথায় রেখে তারা জানিয়েছেন বর্ষাকাল এলেই হয়তো আবারো ডুবে যেতে পারে এই চাতাল। তখন যাতায়াতের ক্ষেত্রে আবার অসুবিধা হতে পারে।












Leave a Reply