বিধানসভা ভোটের আগে বোমা উদ্ধার, চাঞ্চল্য বৈষ্ণবনগর-এ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের আগে আবারো বিপুল পরিমাণে বোমা উদ্ধার মালদায়। ৩ জারভর্তি বোমা উদ্ধার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনাটি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের অনন্তপুর গ্রামের বাঁশ বাগানের ঘটনা। ইতিমধ্যেই এলাকা লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং বোম্ব স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে। তবে কে বা কারা? কি কারনে বোমা গুলি মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত নেমেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *