
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে কুসংস্কার এড়াতে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের নয়াগ্রাম আদিবাসী অধ্যুষিত এলাকায় আনন্দপুর থানার পুলিশের উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা শিবিরের উপস্থিত ছিলেন আনন্দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার গোবর্ধন সাউ, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী নারায়ণ মন্ডল, কানাই হাঁসদা,রিন্টু মান্ডি, যুগল মান্ডি সহ একাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ও বিশিষ্ট সমাজ সেবীরা। প্রসঙ্গত প্রশাসনের তরফ থেকে কুসংস্কারের বিষয় নিয়ে সাধারণ মানুষ কে সচেতন করলেও মাঝেমধ্যেই অসচেতনতার ছবি উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে।












Leave a Reply