১ কোটি ৪৪ লক্ষ টাকায় পাগলা নদীর উপর বক্স কালভার্ট উদ্বোধন কালিয়াচক-এ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে মালদার কালিয়াচক-১নং ব্লকে পাগলা নদীর উপর নব নির্মিত বক্স কালভার্টের উদ্বোধন হয়ে গেল শুক্রবার।ফিতে কেটে, নারকেল ফাটিয়ে বক্স কালভার্ট উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি ছাড়াও উদ্বোধন পর্বে হাজির ছিলেন কালিয়াচক-২নং পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলী মন্ডল সহ অন্যান্যরা। জানা গেছে, কালিয়াচক-১নং ব্লকের কালিয়াচক-১নং অঞ্চলের পাশ দিয়েই বয়ে গেছে পাগলা নদী। নদীর অপর পাড়ে রয়েছে কালিয়াচক-৩নং ব্লকের বীরনগর-২নং অঞ্চল। এই দুই অঞ্চলের সাধারণ মানুষজন সহ মৎস্যজীবিরা দীর্ঘদিন ধরেই পাগলা নদী পারাপারের জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবী জানিয়ে আসছিলেন। সেই দাবীকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার দপ্তর থেকে ১ কোটি ৪৪ লক্ষ টাকা বরাদ্দে পাগলা নদীর উপর পাকাপোক্ত বক্স কালভার্ট গড়ে তোলেন। সেই নব নির্মিত বক্স কালভার্ট শুক্রবার তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *