দক্ষিণ শিবরামপুরে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী লীলা কীর্তন মহাযজ্ঞের সূচনা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভার ভাটপাড়া অঞ্চলের দক্ষিণ শিবরামপুর গোবিন্দ তলায় শুরু হলো ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী লীলা কীর্তন মহাযজ্ঞ। সোমবার সকাল থেকেই এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
​এদিন সকাল ১১টা নাগাদ বালুরঘাটের সদরঘাট থেকে আত্রেয়ী নদীর পবিত্র জল আনয়নের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। এই বর্ণাঢ্য জলযাত্রা ও শোভাযাত্রায় সশরীরে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। তিনি কয়েকশ ধর্মপ্রাণ মানুষের সঙ্গে পা মিলিয়ে দীর্ঘ পথ হাঁটেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারেন।
​বিধায়ক মহাশয় আয়োজকদের এই মহতী উদ্যোগের প্রশংসা করে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। বর্তমানে হরিনাম সংকীর্তনের সুরে সমগ্র গোবিন্দ তলা এলাকায় এক ভক্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *