বালুরঘাটে বিজেপি’র গৃহ সম্পর্ক অভিযান ও দেওয়াল লিখন : জনগণের পাশে বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি’র উদ্যোগে গৃহ সম্পর্ক অভিযান এবং দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন বালুরঘাট বিধানসভার বিধায়ক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক কুমার লাহিড়ী। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতৃত্ব এবং কর্মীরা।

ডঃ লাহিড়ী নিজে হাতে দেওয়াল লিখনে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিজেপি’র উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবগত করেন। পাশাপাশি, এলাকার মানুষের সমস্যাগুলি শোনেন এবং তাদের মতামত গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা তাদের বিধায়কের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে আনন্দিত হন।

এই কর্মসূচি এলাকার মানুষের সঙ্গে বিজেপি’র সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ডঃ লাহিড়ী জানান, “এলাকার উন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *