
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। তবে কাজের ময়দানেই সেই অভিযোগ খারিজ হল আবারও। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রায়নগর এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে ১৫০ মিটার দীর্ঘ রাস্তার কাজের সূচনা হল রবিবার সকালে। উল্লেখযোগ্যভাবে, এই এলাকাটি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-জয়ী বুথের অন্তর্গত।
রাস্তার কাজের সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবিতে সরব ছিলেন স্থানীয় বাসিন্দারা। এক মহিলা বাসিন্দার কথায়, “অবশেষে দাবি পূরণ হল। আমরা খুব খুশি।”
পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য, প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার হচ্ছে। তাঁর দাবি, জাতি-ধর্ম-দল নির্বিশেষে সকলের জন্য উন্নয়নের নজির এটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মানবিক প্রশাসনেরই প্রতিফলন এই উদ্যোগ। বিরোধী অধ্যুষিত এলাকাতেও উন্নয়নের চাকা যে থেমে থাকে না, পশ্চিম রায়নগরের রাস্তা তার প্রমাণ।












Leave a Reply