মালদায় দেওয়াল লেখা ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, দুই পক্ষের দুই আহত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নেতাজি নগরের পর এবার মালদা। দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি হাতাহাতি। আহত দুই পক্ষের দুই। মালদার বামনগোলা থানার মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ কলোনী এলাকার ঘটনা। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে বামন গোলা থানার পুলিশ।
রাজ্যজুড়ে বিজেপির দেওয়াল লেখা কর্মসূচি চলছে। তৃণমূলের অভিযোগ গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায়, তাদের দেওয়াল লিখন মুছে দিয়ে তার ওপর দেওয়াল লেখার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। তারা প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। তাদের এক সমর্থককে বেধড়ক মারধর করা হয়। সে বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পাল্টা বিজেপির অভিযোগ, তারা দেওয়াল লেখা কর্মসূচি করছিল সেই সময় হঠাৎ তৃণমূলের কর্মই সমর্থক রা তাদের উপর চড়াও হয় তাদেরকে বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ জানালে তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।
আর এই ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা।
ইতিমধ্যেই দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে বামনগোলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *