হোলির আগে বড় সাফল্য, ৪৮ হাজার নেশার ট্যাবলেট উদ্ধার Alipurduar-এ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- উৎসবের মরসুম! তবে এই হোলির প্রাক্কালে মাদক কারবারিদের পোয়াবারো। কারণ, এই সময়ে অনেকটাই বেড়ে যায় মাদকের চাহিদা। তবে সেই চাহিদার মধ্যে জল ঢেলে দিল পুলিশ। মাদক পাচারের আগেই ৪৮ হাজার পিস নেশার ট্যাবলেট উদ্ধার করলো । জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ছোট গাড়িকে জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বাড়ি চৌপথি এলাকায় আটক করে। গাড়ির দরজা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গাড়ির ভিতরে থরে থরে নেশার ট্যাবলেট। এদিন প্রচুর নেশার ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি একটি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। তবে এদিনের ঘটনায় কাউকে গ্ৰেফতার করা সম্ভব হয়নি। এদিন ঘটনাস্থলে ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস, জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *