
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হঠাৎই একটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে কেশপুর বাসস্ট্যান্ডে থাকা একটি চায়ের দোকানে হঠাৎই হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয়দের তৎপরতায় প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান চা তৈরীর জন্য ইলেকট্রিক ইন্ডাকশন থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোন আপত্তিকর ঘটনা ঘটেনি।












Leave a Reply