
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের লেদাগামার জঙ্গলে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে হঠাৎই জঙ্গলের মধ্যে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষজন,তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদপ্তরকে, এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও তিনটি বোলারের প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে প্রায় ৩০ হেক্টর জঙ্গলের ক্ষতি হয়েছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।












Leave a Reply