
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আগামী ৭ই মার্চ ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে বিজেপির উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আসন্ন ওই জনসভাকে সফল করতে বৃহস্পতিবার জটেশ্বর গরুহাটি ময়দানে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। বৈঠকে জনসভা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের ওই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস, বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক, আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক নারায়ন মন্ডল, বাবুলাল সাহা সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। জানা গিয়েছে, আগামী ৭ই মার্চের জনসভাকে সামনে রেখে সভাস্থলের পরিকাঠামো, কর্মী-সমর্থকদের উপস্থিতি, প্রচার কর্মসূচি সহ একাধিক বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কর্মীদের বিভিন্ন দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়। নেতৃত্বরা জানিয়েছেন, আগামী ৭ই মার্চের এই জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে।












Leave a Reply