
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- “পরিবর্তন চাই” বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার শহরে বাইক মিছিল করল ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা। এদিন বালুরঘাট টাউন বিজেপি কার্যালয় থেকে মিছিলের সূচনা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ ও ৭ তারিখে বিজেপির পক্ষ থেকে “পরিবর্তন যাত্রা” কর্মসূচি শুরু হতে চলেছে। সেই কর্মসূচির আগেই সংগঠনকে আরও চাঙ্গা করা এবং সাধারণ মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই এই বাইক মিছিলের আয়োজন করা হয়।
নেতৃত্বের বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের লক্ষ্যেই এই যাত্রা। সেই লক্ষ্যকে সামনে রেখেই যুব মোর্চার উদ্যোগে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।












Leave a Reply