
বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতা : ভোটাধিকার রক্ষার অঙ্গীকার। এস আই আর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি এমনটাই জোরালো অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে৷ সেই কারণে এস আই আর বিষয়ে ও প্রাসঙ্গিক বিভিন্ন দিক ও বিষয়কে সামনে রেখে
বীরভূম জেলা রাজনগর ব্লকের সমস্ত বুথ সভাপতি ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা আয়োজিত হয় তৃণমূলের পক্ষ থেকে রাজনগরে৷ তৃণমূল নেতৃত্বের বক্তব্য,” চক্রান্ত করছে বিজেপি, পরিকল্পিত ভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে৷ একজন বৈধ ভোটারকেও আমরা বাদ হতে দেবনা৷ তাদের ভোটাধিকার রক্ষার দায়িত্ব আমাদের৷ একজন মানুষও বাদ যাবেনা এটা আমাদের অঙ্গীকার৷” এদিন তৃণমূল নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু, সহসভাপতি রানা প্রতাপ রায়, মহম্মদ শরিফ, সেখ নাজু, শরৎ মাহাতো সহ অন্যান্যরা৷ সুকুমার বাবু সহ কয়েকজন নেতৃত্ব এদিন বক্তব্য রাখেন৷












Leave a Reply