
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এমপ্লয়িজ এবং অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের বালুরঘাট সার্কেল সদস্যরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হেড পোস্ট অফিসে বিক্ষোভ দেখালো কর্মীদের পেশাগত চরম সমস্যার সমাধানের দাবিতে। শুক্রবার বিকেলে অফিস আওয়ারের পর শতাধিক কর্মচারী বিক্ষোভ শুরু করে। এদিন বিক্ষোভ চলাকালীন কর্মচারীইউনিয়নের বিভাগীয় জেলা নেতৃত্ব সজল গুহ রায় বলেন পোস্ট অফিসের কর্মচারীদের উপর আরোপিত অবাস্তব ও অবৈজ্ঞানিক লক্ষ্যমাত্রা বন্ধ করতে হবে। আর এম এস কর্মীদের হয়রানি বন্ধ করা এবং এন এস এইচ, আই সি এইচ, ও পি এইচ দের জন্য অবৈজ্ঞানিক চাপ বন্ধ করতে হবে। এছাড়াও গ্রামীণ পোস্ট অফিসে নতুন অ্যাকাউন্ট খোলার যে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে তা কর্মক্ষেত্রের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মীসের মানসিক ভারসাম্যের উপর আঘাত হানছে। তিনি বলেন আগামীতে যদি আমাদের দাবি না মানা হয় রাজ্য জুড়ে সমস্ত কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে নামবে।












Leave a Reply