দোল উপলক্ষে বালুরঘাটে ২৪ প্রহর নামযজ্ঞ, দুস্থদের বস্ত্র বিতরণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দোল উৎসব উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অনুষ্ঠিত হল ২৪ প্রহর ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠান। এই আয়োজন করেন শহরের বিশিষ্ট সমাজসেবী অমর দাস ও রজত দাস।

উৎসব উপলক্ষে মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের মধ্যে ধর্মীয় আবহ সৃষ্টি হয়। পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে প্রায় ২০০০ দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। ধর্মীয় আচার ও সামাজিক সেবার সমন্বয়ে এই অনুষ্ঠান এলাকায় বিশেষ তাৎপর্য বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *