
মালদা, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা আগামীকাল শনিবার মালদাহে আসতে চলেছে। সেই উপলক্ষে বিভিন্ন জায়গার পাশাপাশি বামনগোলা ব্লকের আমতলী ব্রিজ হয়ে এই পরিবর্তন যাত্রা দক্ষিণ দিনাজপুর থেকে আসবে। সেই উপলক্ষে মালদায় প্রবেশ করার আগেই, আমতলী ব্রিজের উপরে সহ ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় জনতা পার্টির পতাকা টাঙ্গানো হয়েছিল। হঠাৎই আজ সকাল থেকেই সেই পতাকা গুলি ব্রিজের নিচে ছিঁড়ে ফেলা হয়েছে। এই নিয়ে ক্ষোভ উগ্রে দিয়েছেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়া।তিনি অভিযোগ করে বলেন – পরিবর্তন যাত্রা উপলক্ষে মালদা জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বামনগোলা ব্লকের, আমতলী ব্রিজে বিজেপির পতাকা লাগানো থাকলেও।সেই পতাকা ছিড়ে ফেলেছে তৃণমূলের গুন্ডাবাহিনী।বিজেপির তোলা অভিযোগ তৃণমূলের তরফে পূর্নিমা বারুই, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বলেন কথাটা ছিঁড়ে ফেলার অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল এগুলোর সাথে কোনভাবেই জড়িত নয়। এমন অভিযোগ থাকলে প্রশাসনের দ্বারস্থ হোক বিজেপি আইন ব্যবস্থা নেবে।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।












Leave a Reply