
মালদা, নিজস্ব সংবাদদাতা :- এসআইআর এ ভোটার তালিকায় নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটার ইস্যুতে শুক্রবার নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানালেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, শুভময় বসু জেলা তৃর্ণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলার নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটারদের পক্ষ নিয়ে সুর চড়ান। পুনরায় ভোটার তালিকায় তাদের নাম ফিরিয়ে আনার দাবী জানান।












Leave a Reply