
মালদা, নিজস্ব সংবাদদাতা:— এস.আইআর পর্বের ভোটার তালিকায় ডিলিটেড ভোটাররা শুক্রবার ভিড় জমালেন মালদা জেলা প্রশাসনিক ভবনে। লাইনে দাঁড়িয়ে পুনরায় ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানিয়ে ফর্ম জমা করলেন প্রশাসনিক আধিকারিকদের নিকটে। ফর্ম জমা করতে আসা মানুষজনের বক্তব্য, তারা কেউ ২০ বছর, কেউ ৩০ বছর বা তার চেয়েও বেশি বছর ধরে ভোট দিয়ে আসছেন। কিন্তু এবারের ভোটার তালিকায় হঠাৎ করেই তাদের নাম ডিলিটেড হয়ে গেছে। কেন হয়েছে কিছু বুঝতে পারছেন না। তাই সমস্ত নথিপত্র নিয়ে জেলা প্রশাসনিক ভবনে ছুটে এসেছেন ফর্ম জমা করতে। তাদের একটাই দাবী যেন পুনরায় ভোটার তালিকায় তাদের নাম উঠে আসে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।












Leave a Reply