
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – পশ্চিমবঙ্গের রেশন ডিলারদের নোটিফাইড আর্থিক অনটন থেকে মুক্তি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানাল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে রেশন ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও উপযুক্ত আর্থিক সহায়তা না থাকায় তারা দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়ছেন।
সংগঠনের দাবি, কমিশন ও বিভিন্ন ভাতার পরিমাণ বাড়াতে হবে এবং অতিরিক্ত মার্জিন ও ‘টাইড-ওভার অ্যালোকেশন’-এর সঠিক হিসাব নিশ্চিত করতে হবে। রেশন ডিলারদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অনেকেই চরম আর্থিক সংকটে রয়েছেন। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন তারা। শুক্রবার ওই সংগঠনের তরফে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেছেন। আগামীতে ওই দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।












Leave a Reply