
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরে গত শুক্রবার কুশমন্ডি থেকে। আজ গঙ্গারামপুর থেকে কুমারগঞ্জ, বালুরঘাট হয়ে তপন বিধান সভা পরিক্রমা করছে। বিজেপির এই পরিবর্তন যাত্রায় দক্ষিণ দিনাজপুরের মতো কৃষি ভিত্তিক শিল্প বিহীন জেলার মানুষ কি ভাবছে সেটাই দেখার। কারণ বিজেপি কেন্দ্রে প্রায় বারো বছর আগে ক্ষমতায় এলেও জেলায় একমাত্র রেল ছাড়া আর কিছুতে প্রভাব বিস্তার করতে পারেনি, বলছে জনগনই। নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য অস্বাভাবিক হয়েছে, তেল, গ্যাসের দাম ডবল হয়েছে আবার ঔষধের দাম কয়েকগুণ বেড়েছে,বেকারত্ব ক্রমশ বেড়েই চলছে।












Leave a Reply