বালুরঘাটে ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট শহরের ৪ নম্বর ওয়ার্ডে রবিবার ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ অংশ নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। এদিন তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন।
বিধায়ক এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাঁদের অবহিত করেন। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়েও আলোচনা করেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দৈনন্দিন সমস্যা, পরিকাঠামোগত চাহিদা এবং বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয় বিধায়কের সামনে তুলে ধরেন।
এদিনের কর্মসূচিতে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। তাঁরা বিধায়কের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। এই ‘গৃহ সম্পর্ক অভিযান’-এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি তাঁদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *