রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে বালুরঘাটে আদিবাসীদের বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে আদিবাসিরা। বিজেপির এসটি মোর্চার কর্মী সমর্থকরা বালুরঘাটে হিলি মোড়ে মেইন রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর প্রশাসন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি সমগ্র আদিবাসী সমাজকে অপমান করেছেন। এদিন বেলা ৩টে নাগাদ আদিবাসীরা রীতিমতো তীর ধনুক ও বল্লম হাতে হিলি মোড়ে অবস্থানে বসে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *