সেমিস্টার পদ্ধতির প্রতিবাদে বালুরঘাটে এআইডিএসও-র বিক্ষোভ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এআইডিএসও এর বিক্ষোভ সমাবেশ। সেমিস্টারের শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়েই বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন দেয় এআইডিএসও। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করে এআইডিএসও কর্মী সমর্থকেরা।
তাদের দাবি বর্তমান রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্তরে অপরিকল্পিত ভাবে সেমিস্টার সিস্টেম চালু করেছে। এতে আগামী দিনে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। অবিলম্বে স্কুল কলেজ ইউনিভারসিটি থেকে সেমিস্টার সিস্টেম বাতিল করতে হবে। তাদের আরো দাবি চার বছরের ডিগ্রী কোর্স বাতিল করতে হবে। এর পাশাপাশি বিষয়ভিত্তিক স্কুলগুলিতে অনেক শিক্ষক অবসরপ্রাপ্ত হয়েছেন। সেখানে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় সমস্যায় পড়ছে স্কুলগুলি। এই সকল বিষয়ের প্রতিবাদেই রাজ্যজুড়ে এআইডিএসও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *