
মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে উত্তাল মালদহের বামনগোলা। এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদী মোটরবাইক র্যালি আয়োজিত হয়।
এদিন বারো মাইল এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক অংশ নেন। রাজ্য সড়ক ধরে দীর্ঘ পথ অতিক্রম করে র্যালিটি নালাগোলা ফুটবল ময়দানে গিয়ে শেষ হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি দ্বিজবর জয়ধর ও ব্লক যুব সভাপতি সুজয় সাহা।
সুজয় সাহা অভিযোগ করেন, “নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। হেয়ারিংয়ের নামে বারবার নথি বদলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ভোটাধিকার হারানোর আতঙ্কে রয়েছেন।” তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে সমস্ত বৈধ ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করা হলে আগামী দিনে ব্লকে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।












Leave a Reply