মালদায় বিএলওর মৃত্যু, এসআইআর-এর চাপের অভিযোগ পরিবারের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাজ্যে আরও এক বি এল ওর মৃত্যু। SIR এর চাপে আজ ভোররাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আবুল বরকত নামে ওই স্কুল শিক্ষকের। যিনি সুজাপুর বিধানসভার বামুনগ্রাম ১৫৩ নম্বর বুথের বিএলও ছিলেন। আত্মীয়দের অভিযোগ ওই বুথে ৫৭৯ জনের নাম বিচারাধীন এসেছে। তাদের ডকুমেন্টস কিভাবে বিচারকদের বোঝাবেন সেই নিয়ে চাপে ছিলেন তিনি। এমনকি তার অভিযোগ যাদের নাম বিচারাধীন রয়েছে তারা বাড়িতে এসেও হুমকি দিতেন। সারারাত বসে কাজ করতে হতো তাকে। সেই কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এবং মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *