ক্রেতা সেজে জুয়েলারি দোকানে চুরি, হাতেনাতে ধরা মহিলা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের সাহেব কাচারি এলাকায় শনিবার দুপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বেলা একটা নাগাদ ক্রেতা সেজে একটি জুয়েলারি দোকানে প্রবেশ করেন এক মাঝবয়সী মহিলা। সোনার চেইন দেখার নাম করে দোকানদারের নজর এড়িয়ে আসল গয়নাটি নিজের ব্যাগে লুকিয়ে ফেলেন তিনি। পরিবর্তে একটি নকল চেইন টেবিলের ওপর রেখে চম্পট দেওয়ার চেষ্টা করেন।
​পুরো বিষয়টি বাইরে থেকে লক্ষ্য করেন এক পথচারী। মহিলাটি টোটোয় চেপে পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাকে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে মহিলার ব্যাগ থেকে চুরি যাওয়া সোনার চেইনটি উদ্ধার করেন। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায়। ভরা দুপুরে জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *