বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই কেশপুরের আমুড়িয়ার কাশিপুর বাজারে পথসভা তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা হতেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের আমুড়িয়ার কাশিপুর বাজারে তৃণমূল কংগ্রেসের কৃষাণ খেতমজুর সেলের ডাকে পথসভার আয়োজন করা হয় এইদিন বিকেলে। এই দিন এই পথসভায় উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *