জটেশ্বরে তৃণমূল কংগ্রেসে চার পরিবারের যোগদান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে জটেশ্বর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে চারটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের আদর্শ ও উন্নয়নের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা দলে যোগদান করেছেন বলে জানান। এদিনের ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমরেশ পাল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, জটেশ্বর ২ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মানিক সেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস জানান, “সরকারের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়েই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখছেন এবং দলে যোগদান করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *