ফালাকাটায় বাম প্রার্থীকে ঘিরে উন্মাদনা, শহরজুড়ে মিছিল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটায় বাম শিবিরে তুঙ্গে উন্মাদনা দেখা গেল প্রার্থী কমল কিশোর রায়কে কেন্দ্র করে। প্রার্থীর সমর্থনে এদিন ফালাকাটা শহর জুড়ে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বাম কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফালাকাটার বিভিন্ন রাস্তা। মিছিলে অংশ নিয়ে কমল কিশোর রায় জানান, সাধারণ মানুষের সমর্থন নিয়েই তিনি নির্বাচনের লড়াইয়ে নেমেছেন এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *