
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সকাল থেকে গঙ্গারামপুর শিবাবাড়িতে পুর্নভবা নদীর তীরে জমজমাট হয়ে উঠল বারুণীর পূর্ন্য স্নান। জমে উঠেছে মেলা।
দোল যাত্রার প্রায় বারো দিন পর বারুণী স্নান হয়ে থাকে। সেই অনুযায়ী প্রতিবছরের ন্যায় এবছরও গঙ্গারামপুর শিবাবাড়িতে বারুণী স্নান ও মেলা জমে ওঠে। মঙ্গলবার সকালে তিথি অনুয়ায়ী ছিল বারুণী স্নান। স্বাভাবিক ভাবে সকাল থেকে গঙ্গারামপুরের হামজাপুর চাম্পাতলি,সর্বমঙ্গলা,উদয়, সুকদেবপুর,কাটাবাড়ি নয়াবাজার,নীলডাঙ্গা ঠ্যাঙ্গাপাড়া,মহারাজপুর বোড়ডাঙ্গী,মিশন মোড়,কালদিঘি,ধলদিঘি কালিতলা, পূর্ব ও পশ্চিম হালদার,দত্তপাড়া,বসাকপাড়া সহ জেলার বংশীহারী,কুশমন্ডি,হরিরামপুর, তপন,বালুরঘাট,কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তের হাজার হাজার পুন্যর্থীদের ভিড় জমে শিববাড়ি পুর্নভবা নদীতে। পূন্য স্নান করার পাশাপাশি অনেকে নদীতে মাথা মুড়িয়ে পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পন সারেন। বারুণীর স্নান পূর্ণ্য সেরে নেবার পর বিরূপাক্ষ বাণেশ্বর শিব মন্দির ও কালীমন্দিরে পুজো দেন। অনেক পূন্যর্থীরা নদীর তীরে রান্না করে খাবার খান। আবার অনেকে ঘোল,দই চিড়া,মুড়ি খাবার খান। অনেকে আবার স্নান সেরে সাধুদের চাল,ডাল দিয়ে পূর্ন্য অর্জন করে চলেছেন। বেলা ২টা বাজতে জমজমাট হয়ে উঠে মেলা। মেলায় বসেছে নাগরদোলা,ব্রেকড্যান্স, টয়ট্রেন,অসংখ্য শ্টেশনারী দোকান সহ,খাবারের দোকান।












Leave a Reply