
মালদা, নিজস্ব সংবাদদাতা :- হরিশ্চন্দ্রপুরে বড় চমক। তিনবারের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীকে বদল।জল্পনা চলছিল। অবশেষ সেই জল্পনাতেই সিলমোহর পড়লো। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হলেন বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান।বারবার দলের অন্দরে ক্ষোভ এবং দ্বন্দ্ব।সেই নিয়ে তাজমুল হোসেনের বিরুদ্ধে ক্ষোভ ছিল। মনে করা হচ্ছে কার্যত সেই কারণেই তাকে বদল করা হলো। শুধু বদল নয় অন্য কোন আসনেও তাকে প্রার্থী করা হয়নি। অন্যদিকে মতিবুরের নাম ঘোষণা হতেই ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কর্মীদের মধ্যে।কার্যত তার বাড়িতে উৎসব শুরু হয়েছে।একুশে বিজেপির প্রার্থী হয়ে দ্বিতীয় স্থানে এসেছিলেন তিনি। এবার শাসক দলের হয়ে। জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।












Leave a Reply