
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের পরিচালনায় এবং গঙ্গারামপুর হাই স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা স্তরের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ।
এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র । এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের দক্ষিণ দিনাজপুর জেলা সেক্রেটারি শুভজিৎ মিশ্র, গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ড. দীপক কুমার জানা, বিশিষ্ট শিক্ষক ড. পার্থ সরকার, রাজনারায়ণ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে বরণ করে নেয়া হয় আয়োজকদের পক্ষ থেকে । উদ্বোধনী বক্তব্য রাখেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ।
এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে । মোট ৫১টি ইভেন্টে দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লক এবং ৩টি পৌরসভা এলাকা থেকে মোট ২৪২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বয়স বিভাগের বালক ও বালিকা এই ছয়টি গ্রুপে ।
প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।












Leave a Reply