
মালদা, নিজস্ব সংবাদদাতা:– যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’এবার টিকিট পাননি রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দাবি তাজমুল হোসেনের। ক্ষুব্ধ তিনি। অভিযোগ করে তাজমুল হোসেন বলছেন, ‘পার্টির সমস্ত প্রোগ্রাম অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও টিকিট দিল না। যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ কোথাও প্রার্থী না হওয়ায় ক্ষোভ, কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ। ২৪ ঘণ্টাও কাটেনি প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যেই দিকে দিকে এই ছবি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বিদায়ী বিধায়ক। অনেক কেন্দ্রে আবার প্রার্থী পছন্দ হয়নি দলীয় কর্মীদের।












Leave a Reply