‎মানব পাচার ও বাল্যবিবাহ রুখতে সচেতনতা শিবির।


‎দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (বিএন বিএসএফ) হিলি বিওপি-র উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটির সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মূলত শিশু পাচার প্রতিরোধ, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মোবাইল ফোনের অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। উপস্থিত বক্তারা এই বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা করেন এবং বাস্তব জীবনের বিভিন্ন উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক হানুতা রাম, সুজয় হালদার এবং শিশু সুরক্ষা কর্মী সুরজ দাস। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সচেতনতা ও সাহসিকতাই পারে মানব পাচার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিকে রুখে দিতে।এদিন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীরা বাল্যবিবাহ প্রতিরোধের শপথ গ্রহণ করে। তারা অঙ্গীকার করে, ভবিষ্যতে নিজেদের এলাকা থেকে বাল্যবিবাহ নির্মূল করতে সক্রিয় ভূমিকা নেবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতীক রাম মন্ডল জানান, “আগামী দিনেও এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হবে, যাতে পিছিয়ে পড়া এলাকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *