মানিকচকে ভয়াবহ আগুন, প্লাস্টিক-রাবারের স্তূপে দাউদাউ শিখা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার মানিকচকের মথুরাপুরে ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড।বুধবার বিকালে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মথুরাপুর বোচাহী এলাকায়। জানা গেছে, ওই এলাকার মধ্যে একটি ফাঁকা জায়গায় প্রচুর পরিমাণ প্ল্যাস্টিক ও রাবারের সামগ্রী মজুত ছিল। তাতেই এদিন কোনভাবে আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুন অতি ভয়াবহ রূপ ধারণ করে। ঘনবসতিপূর্ণ এলাকায় দাউ দাউ জ্বলতে থাকা আগুন দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন মালদা দমকল দপ্তরে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়নি। এরমধ্যে স্থানীয়রা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *