মালদায় বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামলেন মালদা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন বাঁচামারী ও রামচন্দ্রপুর এলাকায় জোরকদমে প্রচার চালান তিনি। এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা, তৃণমূলের বর্ষীয়ান নেতা নব রঞ্জন সিংহ বর্মা সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। প্রচারের অংশ হিসেবে লিপিকা বর্মন ঘোষ বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোটের আবেদন জানান। তিনি বলেন, এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং মানুষের পাশে থাকতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *