
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- রান্নার গ্যাস সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় বন্ধ হতে পারে মিড ডে মিল। এমনই আশঙ্কায় ভুগছেন বিভিন্ন স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। এদিন এমনই ঘটনা দেখা গেল বালুরঘাট ব্লকের বাদামাইল লক্ষী প্রতাপ হাইস্কুলে। যদিও মিড ডে মিল সচল রাখতে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বিভিন্ন মহলে কথা বলে আপ্রাণ চেষ্টা করছেন গ্যাসের সরবরাহ পেতে। নচেৎ রান্না খাবারের বদলে ছাত্র-ছাত্রীদের খেতে হবে ড্রাই ফুড। এর ফলে সমস্যায় পড়বে যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরোপুরি মিড ডে মিলের উপর নির্ভরশীল। বিশেষ করে বাদামাইল এর মত গ্রামীণ এলাকার স্কুলগুলির বহু ছাত্র-ছাত্রী মিড ডে মিলের ওপর নির্ভর করে। অন্যদিকে, স্কুলের যে হোষ্টেল রয়েছে, সেই সমস্ত আবাসিক ছাত্রীরা দিনের খাবার মিড ডে মিলের উপর পুরোপুরি নির্ভরশীল। অন্যদিকে রান্নার গ্যাসের অভাবে, হোস্টেলের রান্নাও বন্ধ হয়ে যেতে পারে। ফলে স্কুলের রান্না করা খাবার তৈরিতে যে সমস্যা তৈরি হতে পারে সেই আশঙ্কা দেখা দিয়েছে।
স্কুলের ছাত্রছাত্রীরাও আশঙ্কা করছে গ্যাস সরবরাহ ঠিক না থাকলে মিড ডে মিলে নির্ভরশীল ছাত্র-ছাত্রীদের অসুবিধা হবে। পাশাপাশি হোস্টেলের ছাত্ররা বেশি সমস্যায় পড়বে।
যদিও প্রধান শিক্ষক জানান, গ্যাস সরবরাহ ঠিক রাখার প্রচেষ্টা করা হচ্ছে। তবে গ্যাসের অভাব দেখা দিলে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে ড্রাই ফুড দেওয়া হবে। অন্যদিকে, এতদিন গ্যাসের সরবরাহ থাকায়, জ্বালানি হিসেবে খরির বদলে গ্যাসে রান্না হতো, এবং রান্নাঘরকে আধুনিক করা হয়েছে। তাই পুনরায় খরি ব্যবহারে অসুবিধা সৃষ্টি হবে। যদিও তিনি আশাবাদী, গ্যাস সরবরাহ সঠিক সময়ে যাতে পান তার চেষ্টা করছেন সমস্যা সমাধানে।












Leave a Reply